লকডাইনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান

লকডাউনের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বাস্থ্যবিধির প্রতি সামান্যতম অবহেলা আমাদের চিরচেনা জগৎ থেকে ছিটকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সকালে নিজ বাস ভবন থেকে এক ভিডিও বার্তায় করোনা মহামারির এই সময়ে বিএনপি জনগণের পাশে না থেকে নিরাপদ দূরত্ব বাজায় রেখে চলছে বলেও অভিযোগ করেন তিনি।
উচ্চমাত্রার সংক্রমণ সীমান্তবর্তী জেলা থেকে রাজধানীমুখী হয়েছে, ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। এমন বাস্তবতায় আমাদের সবার এবং পরিবারের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি হয়ে পড়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার বিকল্প নেই, স্বাস্থ্যবিধির প্রতি সামান্যতম অবহেলা আমাদের ছিটকে দিতে চিরচেনা জগৎ থেকে।
করোনা প্রতিরোধে যেখানে যাকে প্রয়োজন তাকে সে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় যে পদক্ষেপ নিচ্ছেন তার উপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাই। জীবন-জীবিকার সমন্বয় করে করোনার প্রথম ধাপ শেখ হাসিনা সফলভাবে মোকাবিলা করেছেন।
এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম ও ত্রাণ উপকমিটির সদস্য ডাক্তার হেদায়েতুল ইসলাম বাদল।
বাংলাটিভি/এস



