দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

কেন্দুয়ায় বিধিনিষেধ কার্যকরে মাঠে উপজেলা ও পুলিশ প্রশাসন

দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে আজ থেকে শুরু হওয়া এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধের/লকডাউনের প্রথম দিন বাস্তবায়নে দেশের অন্যান্য জেলার মত নেত্রকোনার কেন্দুয়া থানার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন  মাঠে আছে বিজিবিসহ সেনাবাহিনী।

কেন্দুয়া থানাকে সুরক্ষিত রাখতে থানার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, কোন প্রয়োজন ছাড়া কাউকে মুভমেন্ট করতে দেয়া হচ্ছে না। করা হচ্ছে জরিমানা ও করছে কাউন্সিলিং।

সবাইকে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে লকডাউন বাস্তবায়ন সহ করোনা প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানানো হচ্ছে।

করোনা সংক্রমণরোধে সরকারী নির্দেশনা মোতাবেক বিধি নিষেধ না মানলে মামলা,জেল জরিমানা সহ যেকোন শাস্তির জন্য প্রস্তুত থাকার জন্যও বলা হচ্ছে।

তাই কেন্দুয়াবাসীর প্রতি তারা  সরকারের নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান কেন্দুয়া থানাকে করোনামুক্ত সকলের আন্তরিক সহযোগিতা  কামনা করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button