
টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের হাতিয়া নামক স্থানে সকালে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে এঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/এস



