বিশ্ববাংলা

আফ্রিকায় রাজতন্ত্র বিরোধী আন্দোলনে অবরুদ্ধ কয়েকশ বাংলাদেশি পরিবার

আফ্রিকার সোয়াজিল্যান্ডে চলমান রাজতন্ত্র বিরোধী আন্দোলনে অবরুদ্ধ কয়েকশ বাংলাদেশি পরিবার। এছাড়া কয়েক হাজার বিদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান লুট করে জ্বালিয়ে দিয়েছে স্থানীয়রা।

এতে করে কয়েকশ বাংলাদেশি দোকান হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। পরিবার নিয়ে সংকটে জীবন কাটাচ্ছে দেশটিতে বসবাসকরা প্রবাসীরা। এখন পর্যন্ত দেশটিতে নিরাপত্তাবাহিনীর গুলিতে ২১ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন।

স প্তাহ ধরে চলা এই ভয়াবহ আন্দোলনে অবরুদ্ধ অবস্থার মধ্যে খাদ্য সঙ্কটে পড়েছেন বেশির ভাগ বাংলাদেশি পরিবার।  কর্তৃপক্ষের সময়ে সময়ে ইন্টারনেট বন্ধ ও ধীর গতির কারণে স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগও ক্ষীণ হয়ে আসছে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ দূতাবাস থেকে কার্যকরী ব্যবস্থার মাধ্যমে দ্রুত উদ্ধার ও মানবিক সহযোগিতা কামনা করেছেন সোয়াজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী পরিবারগুলো।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button