দেশবাংলাঅপরাধআইন-বিচার

ডাকাত আতঙ্কে জনমানব শূন্য বগুড়ার পিচলগাড়ী গ্রাম

ডাকাতের ভয়ে, জনশূণ্য বগুড়া জেলার সাজাহানপুর উপজেলার পিচলগাড়ী গ্রাম। প্রায় ৪০ বছর আগে সন্ধ্যা নামলেই গ্রামে ঢুকে পরতো ডাকাত দল। নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ লুট করে নিয়ে যেতো সবকিছু। এমনকি বাড়ির মেয়েদের ওপরও চলতো নানারকম নির্যাতন। এই ভয় আর আতঙ্কেই একে একে ঘরবাড়ি সড়িয়ে নেয়ায়, গ্রামটি এখন একেবারেই জনমানবহীন।

বগুড়া থেকে প্রায় ২০কিলোমিটার দক্ষিনে সাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পিচলগাড়ী গ্রাম। এ গ্রামেই ১৯৭৪ সালে, মাতব্বর নান্নু মোল্লা ডাকাতদের হাতে নির্মমভাবে খুন হন। ডাকাতরা নান্নু মোল্লার কাছে টাকা চেয়ে না পেয়ে খুন করে তাকে। পরে ভয় আর আতঙ্কে পিচলগাড়ী গ্রামের বাসিন্দারা সেখান থেকে, পার্শ্ববর্তী তারোইলসহ অন্যান্য গ্রামে চলে যান।

সেসময় পিচলগাড়ি গ্রামের ১৬ টি বাড়িতে বসবাস ছিলো শতাধিক মানুষের। সেই মানুষগুলো এখনো বেচে থাকলেও, আর ফিরতে চাননা পুরোনো স্মৃতির ঐ গ্রামে। কারন তারোইলে ও অন্যগ্রামগুলোতে এখন তাদের স্থায়ী বসবাস।

তবে, বর্তমান প্রজন্মের যুবকরা ফিরতে চান গ্রামটিতে,যাতায়াতের রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা হলেই, তারা আবার বসবাস শুরু করতে চান, তাদের পূর্ব পুরুষের ভিটায়।

গ্রামটিতে নাম মাত্র উঁচু বাড়িঘরের চিহ্ন,জঙ্গল এবং একটি মসজিদ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। জুম্মার দিনে মাঠে কাজ করতে যাওয়া কৃষক এবং আশপাশের এলাকার মানুষ নামাজ পড়েন মসজিদটিতে।

জনপ্রতিনিধিরা লিখিতভাবে আবেদন করলে, পেচুলগাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রামের সাথে সংযোগ সড়কসহ, অন্যান্য পদক্ষেপও নেয়া হবে বলে জানিয়েছেন,স্থানীয় সংসদ সদস্য।

গ্রাম আছে মানুষ নেই, এমন গ্রামকে পুনরায় বসবাসের উপযোগি অথবা পুরোনো এমন ঘটনাকে স্মৃতি করে রাখতে, সরকারীভাবে পদক্ষেপ নেয়ার দাবি জানান, সুধি মহল।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button