
সারাদেশে কঠোর লকডাউনেও যেন কমছে না, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। জেলায় জেলায় হাসপাতালে বেড়েছে রোগির চাপ।
খুলনা বিভাগে একদিনে আরো ৭১ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়- গত ২৪ ঘন্টায় খুলনায় ২৩ জন, বাগেরহাটে ২, যশোরে ৯, নড়াইলে ১, মাগুরায় ১, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ১৪, চুয়াডাঙ্গায় ৬ ও মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৯৬ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে আরও ১৮ জন রোগীর। বর্তমান এ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ৫০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল মেডিকেলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা ১৮১। ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুরে জেলায় বেড়েছে করোনার প্রকোপ।একদিনে
করোনা শনাক্ত হয়েছেন আরো ১শ’ জনের।
বাংলা টিভি/ এস



