
দেশব্যাপী টিকাদান বাড়াতে, সরকার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার চিন্তা করছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’এ ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ ও বহির্বিভাগ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে টিকার বয়সসীমা কমানো হচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও ৪৫ লাখ মজুদ ভ্যাকসিন মজুদ আছে, আরও ১ কোটি টিকা চীনের কাছে অর্ডার দেয়া আছে। আগামী সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার আরো ২৯ লাখ ভ্যাকসিন আসবে দেশে।
বাংলাটিভি/ এস



