ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামী ১০ জিলহজ মোতাবেক ২১ জুলাই সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। । কোভিড-১৯ মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মো. আতাউর রহমান।
দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টায়। এতে ইমাম থাকবেন হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত। হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।
চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দীন কাসেম, মোকাব্বির হবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। এই জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পঞ্চম ও শেষ জামাত হবে সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মো. শহীদুল্লাহ।
বাংলাটিভি/ এস



