ঈদ উদযাপনে নাড়ীর টানে রাজধানী ছাড়ছে মানুষ

আর মাত্র একদিন পরেই মুসলিম জাহানের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে নাড়ীর টানে রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
করোনা মহামারির নিয়ন্ত্রণে সরকারের নানা স্বাস্থ্যবিধি থাকলে তার বেশির ভাগ মানা হচ্ছে না ট্রেন ও বাস যাত্রায়। দুরপাল্লার পরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও সে নিয়ম মানছেন বেশির ভাগ বাস গুলো।
এদিকে ট্রেনে যাত্রী পরিবহনে নিয়ম মানলেও টিকেট কাউন্টারে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আন্ত:নগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি হলেও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট কাউন্টারে উপচে পড়া ভীড়। ঘণ্টার পর ঘণ্টা স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অপেক্ষায় টিকিট প্রত্যাশীরা।
তবে বাইরে মানুষের ভিড় থাকলেও মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলাচল করছে। প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়েই। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে পরিবারের সাথে ঈদ করতে যাওয়ার সুযোগ পেয়ে খুশি ঘরে ফেরা মানুষ।
নাড়ীর টানে ঘরে ফেরা এসব মানুষ এখনি সচেতন না হলে আগামীতে করোনা মোকাবেলা কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/ এস



