
২০০ মেট্টিক টন তরল মেডিকেল অক্সিজেনের চালান নিয়ে ভারত থেকে বিশেষ ট্রেন দেশে এসেছে।
গতরাতে পেট্রাপোল-বেনাপেল রুটে হয়ে বাংলাদেশে প্রবেশ করে অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনটি। পরে সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌছায় ১০ কন্টেইনাবাহী ঐ ট্রেন। পরে সেখানে অক্সিজেনের চালান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন সেখান থেকে লরিতে সড়কপথে ঢাকায় নেয়া হবে এসব অক্সিজেন কন্টেইনার। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
লিনডা বাংলাদেশ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ তরল অক্সিজেন আমদানী করেছে।
বাংলাটিভি/ এস



