নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

নেত্রকোণার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদদের প্রতি নেত্রকোনা জেলা প্রশাসনের শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে প্রতি বছরের ন্যায় এ বছরেও জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
সোমবার ২৬ জুলাই সকালে জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান এঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।এ সময় নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী, কলমাকান্দা ও দূর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
এবার দেশব্যাপী করোনা সংক্রমণের পরিস্থিতিতে দিনটি ঘিরে এ বছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুর স্মৃতিসৌধে এবং লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।
১৯৭১ সালের এই দিনে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।এই যুদ্ধে সাত মুক্তিযোদ্ধা শহীদ হন অনেকেই আহত ও ক্ষতিগ্রস্ত হন।
বাংলাটিভি/শহীদ



