
বাগেরহাটের মোংলা থানার আপাবাড়ির দিগরাজ এলাকা থেকে ৭৩ টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ ১ জন কচ্ছপ ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলা এর একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত ব্যক্তি বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে মনোজ রায়।
বিএন মিডিয়া কর্মকর্তা আমিরুল হক লেফটেন্যান্ট কমান্ডার বলেন,জব্দকৃত কচ্ছপ এবং ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রঃ) দিঘিতে অবমুক্ত করা হবে।
বাংলাটিভি/ এস



