
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৭৭৯ জনে । এছাড়া নতুন করে একদিনে আরও ১৪,৯২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ দাঁড়ালো মোট ১০ লাখ ২২ হাজার ৪১৪ জনে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৫২ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১২০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৪৭৮ জন ও নারী ৬ হাজার ৩০১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৮৪, চট্টগ্রামের ৬১, রাজশাহীর ২১, খুলনার ৫০, বরিশালের ১৩, সিলেটের ৭, রংপুরের ১১ এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন রয়েছে। এছাড়া সরকারি হাসপাতালে ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় ১৫ জন মারা গেছেন।
বাংলাটিভি/ এস



