
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবা পাচার করতে চেয়েছিলেন ঐ প্রবাসী।
লাগেজের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল ইয়াবা। প্রথমে অস্বীকার করলেও পরে তল্লাশিতে ধরা পড়েন ঐ প্রবাসী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাদ্দাম হোসেন জানিয়েছে কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করে সে। এর আগেও সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলাটিভি/ এস



