
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বয়সসীমার আরও কমানো হলো। বৃহস্পতিবার সরকারি প্ল্যাটফর্ম সুরক্ষা’র ওয়েবসাইট ও অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে ২৫ বছরের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের বয়স ৩০ বছরে নামিয়ে আনা হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একাধিকবার টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছিলেন।
গত ১২ জুলাই কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও মানুষকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে বয়সসীমা ১৮ বছরে কমিয়ে আনতে সুপারিশ করেন।
বাংলাটিভি/ এস



