
নারায়নগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক বক্সে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় জড়িত নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টোরোরিজম ইউনিট।
গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো: শফিকুর ও মো: খালিদ হাসানকে গ্রেফতার করা হয়।
আজ সকালে ডিএমপির হেডকোয়াটার্সএ ব্রিফিংয়ে এ তথ্য জানান কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম প্রধান মো: আসাদুজ্জামান।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পদার্থ, রিমোট কন্ট্রোল ডিভাইস, আইইডি তৈরীর ম্যানুয়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বাংলাটিভি/ তানভীর হাসান



