
দেশে একদিনে আরও ২৪১ জন করোনা রোগির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো। করোনায় মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমলেও, বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার বিপরীতে কোভিড পজিটিভ শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। সবমিলিয়ে দেশে করোনায় মোট সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২২ হাজার ৬৫২।
বাংলাটিভি/নিহান



