
আজ দেশে আসছে চীনের তৈরি সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা । মঙ্গলবার (১০ আগস্ট) চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট এই ১৭ লাখ টিকা নিয়ে রওয়ানা দিয়েছে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে ওই টিকা।
চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে।তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা আসছে চীন থেকে।
এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
বাংলাটিভি/নিহান



