বাংলাদেশসরকারস্বাস্থ্য

লকডাউন শেষে কাল শুরু চলাচল, স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রস্তুতি

লকডাউন শেষে কাল থেকে শুরু হচ্ছে জনচলাচল। যাত্রী পরিবহনের সকল মাধ্যমে, কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোরালো প্রস্তুতি নেয়া হচ্ছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশন ধুয়ে-‍মুছে পরিস্কারসহ ট্রেনেগুলোর বগিতে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া, সদরঘাটে লঞ্চ এবং টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসেও চলছে পরিচ্ছন্নতার কাজ। সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চালানো হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

করোনা সংক্রমণরোধ লকডাউন বন্ধ থাকার পর সবধরণের গণপরিবহন চালু হচ্ছে কাল থেকে। দূরদুরান্তের গন্তব্যে যাতায়াতকারি যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে,আজ ছিলো জোরালো পরিচ্ছন্নতা কার্যক্রম। রাজধানীর কমলাপুর স্টেশনে প্লাটফর্মগুলো ধোয়া-মুছে পরিষ্কার করা হয়। ট্রেনগুলোর বগিও জীবানুণাশক স্প্রে করে প্রস্তুত রাখা হয়েছে।

গন্তব্যের অগ্রীম টিকিট ক্রয় করতে স্টেশনের কাউন্টারে আসেন অনেক যাত্রী। এদিকে, সায়েদাবাদ বাস টার্মিনালেও ছিলো দুরপাল্লার বাসগুলো পরিষ্কারের ব্যস্ততা। ভালোমতো মুছে পরিচ্ছন্ন রাখা হচ্ছে যাত্রীদের বসার আসন ।

এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকায় গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশও পরীক্ষা করে নেয়া হয়।অন্যদিকে, সদরঘাটেও লঞ্চগুলোতে ছিলো শেষ মুহুর্তের প্রস্তুতি। বিভিন্ন গন্তব্যের নৌরুটের যাত্রীদের সুরক্ষায় স্বাস্থবিধির নিশ্চিতের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button