বিনোদনঅন্যান্যঢালিউড

ফেসবুকে পরিচয় থেকে বিয়ের পিঁড়িতে অভিনেতা নিলয়

ফের বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত মাসের ৭ জুলাই পারিবারিকভাবে প্রেমিকা তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন এই অভিনেতা। আজ এক ফেসবুক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন নিলয়।

জানা যায়, গত বছর ফেসবুকে পরিচয় হয় দুজনের। নিলয়ের স্ত্রী গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভোলার মেয়ে হৃদি’র বাসা ঢাকার মগবাজারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের অনুষ্ঠান করবেন তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর নিলয় আলমগীর ২০১৬ সালের ৭ জানুয়ারি অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেন। নানা জটিলতায় সেই সম্পর্কের ইতি টানেন ২০১৭ সালের ১৭ জুলাই।

বাংলাটিভি/ নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button