
এ মাসের মধ্যেই, আরো এক কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে, রাজধানীতে এক সেমিনারে যোগ দিয়ে তিনি বলে, সবাই সচেতন না হলে করোনার এই ভয়াবহতা বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব হবে না।
সকালে, রাজধানীর একটি হোটেলে করোনা ও ডেঙ্গু বিষয়ক আয়োজিত সেমিনারে প্রধান অথিতি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় মন্ত্রী বলেন, দেশব্যাপী সবমিলিয়ে এখন পর্যন্ত পৌনে দুই কোটি মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। আরো টিকা সংগ্রহে সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকার বড় কয়েকটি চালান আসবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহবান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীবলেন, হাসপাতালে উপর চাপ কমাতে জনসচেতনতা বৃদ্ধি না করলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেজন্য সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এছাড়া ডেংঙ্গু সচেতনতায় সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের পাশাপাশি, তাদের সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাটিভি/ এস



