
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে উদ্বেগের কিছু নেই, বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে, বাংলাদেশিদের আফগান সফরে না যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
দুপুরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম জানান, আফগানিস্তানে নতুন উদ্ভূত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, আফগানিস্তানে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, এমনটিই চায় বাংলাদেশ। আফগানিস্তানের তালেবান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে থাকবে। জঙ্গিবাদ দমনে সরকারের সক্ষমতা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আফগানিস্তানে অবস্থানরত তিনজন বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরানো হয়েছে। বাকিদের ফেরাতেও সরকার সহায়তা করবে। সেখানে এখনও ৭ বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি।
বাংলাটিভি/এআর



