বাংলাদেশ

আহত ছাত্রনেতাকে এক লাখ টাকা অনুদান দিলেন তথ্য প্রতিমন্ত্রী

২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের নারকীয় হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো একই বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

আজ দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের নিকট তিনি এ অনুদানের টাকা হস্তান্তর করেন। মন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তিনি। তিনি তার ভবিষ্যৎ চলার জন্য একটি চাকুরীর ব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button