বাংলাদেশঅপরাধআইন-বিচার

বরিশালের বিষয়টি একান্তই স্থানীয়, তদন্তেই সব জানা যাবে: তথ্যমন্ত্রী

বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার বিষয়টিকে স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

দুপুরে, সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। দেশের বিভিন্নস্থানে আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের দ্বন্দ্বের বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বরিশালের বিষয়টি একান্তই স্থানীয়। সেখানে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তেই বেরিয়ে আসবে আসলে কী ঘটেছিল। এসময় আওয়ামী লীগের মেয়রকে আসামি করায়, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হলো কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। এর আগে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলে সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত, এটি নিয়ে কিছু বলা সমীচীন নয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কখনো বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দেইনি। বিএনপির মধ্যে অনেক দুষ্কৃতিকারী আছে। যারা পেট্রোল বোমা মেরেছিল তারা আছে। বিএনপির কারো বিরুদ্ধে যদি ব্যক্তিগত অপরাধের কারণে, নৈতিক স্খলনের কারণে বা ফৌজদারি অপরাধের কারণে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে সেটিকে বিএনপি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে। এটি কখনোই সমীচীন নয়।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button