সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের জাজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের।
শনিবার (৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।
আহত অন্য সাতজনের মধ্যে ছয়জনই সৌদি আরবের নাগরিক। আরেকজন সুদানি নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি।
সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিরা দুটি সশস্ত্র ড্রোন ছুড়লে তা প্রতিরোধ করে ধ্বংস করা হয়। এসময় ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।
বাংলাটিভি/সাকিব



