আন্তর্জাতিক
বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনা, ভারতে একলাফে লাখো নতুন রোগি

ওমিক্রনের প্রভাবে বিশ্বে দৈনিক করোনা শনাক্ত আবারও রেকর্ড ছাড়িয়েছে। বুধবার একদিনে সারাবিশ্বে মোট ২৫ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
এতে বিশ্বে মোট শনাক্ত ছাড়িয়েছে ২৯ কোটি ৮১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমন ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮২৮ জন।
এদিকে, ভারতে একদিনে শনাক্ত ৯ হাজার থেকে বেড়ে একলাফে ৯০ হাজার ছাড়িয়েছে। এরইমধ্যে দেশটির ২৬টি রাজ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনও দ্রুতই ছড়াচ্ছে।
বাংলাটিভি/ রাপ্পি



