আন্তর্জাতিকঅপরাধআইন-বিচার
জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার অভিযোগে কঙ্গোয় ৫১ জনের মৃত্যুদণ্ড

জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।
প্রায় পাঁচ বছর ধরে শুনানি চলার পর শনিবার ওই রায় ঘোষণা করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালে কঙ্গোর কাসাই অঞ্চলে সুইডেন-চিলি বংশোদ্ভূত জাইদা কাতালান এবং যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল শার্পকে অপহরণের পর হত্যা করা হয়। কঙ্গোর সরকারি বাহিনীর সঙ্গে একটি জঙ্গি দলের লড়াইয়ের সময় বহু মানুষকে হত্যার পর গণকবর দেয়ার অভিযোগ নিয়ে তদন্তের জন্য ওই দুই কর্মকর্তা কঙ্গো গিয়েছিলেন। তাদের দোভাষী বেতু শিনতেলাকেও হত্যা করা হয়। অপহরণের ১৬ দিন পর তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। রায়ে যে ৫১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই জঙ্গি দলের সদস্য।
বাংলাটিভি/শহীদ



