আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল; প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল

তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। এ ঘটনায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে অন্তত এক হাজার চারশ’র ও বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

এছাড়া প্রায় সাড়ে ছয়শ ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। এর আগে শনিবারও ব্যাপক তুষারপাতে ৬শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। অঞ্চল গুলোতে ভারি তুষারপাতের কারণে দুর্ঘটনা এড়াতে জরুরি অবস্থা জারি করা রয়েছে। রোড আইল্যান্ডসহ বেশ কয়েকটি রাজ্যে সড়কে চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গর্ভনররা । ভারি তুষাড়পাতের ফলে নিউইয়র্কের লং আইল্যান্ড শহর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে । এদিকে, ক্যারোলাইনার আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়টি উত্তরের দিকে প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button