চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ, চাপ বাড়ল বরিসের ওপর

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা এই চার কর্মকর্তা হলেন বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপের মুখে থাকায় ও বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে ওই কর্মকর্তারা সরে দাঁড়িয়েছেন। নিজ কার্যালয়ে পার্টির আয়োজন করে এমনিতেই চাপের মুখে রয়েছেন বরিস। এছাড়া তার নেতৃত্বও প্রশ্নের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে পদত্যাগ করলেন এই চার কর্মকর্তা।
পদত্যাগ প্রসঙ্গে জ্যাক ডয়েল বলেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহ তার জীবনের কঠিন সময়। তবে আমি সবসময়ই দুই বছর পর এ পদ ছাড়তে চেয়েছিলাম।
বাংলাটিভি/জাবেদ



