আন্তর্জাতিকঅপরাধআইন-বিচারএশিয়া

নির্বাচনের দাবিতে ইমরান খানের আলটিমেটাম

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদের জিন্নাহ এভিনিউয়ে আজাদি মার্চের সমাবেশে এই আল্টিমেটাম দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় নির্বাচনের তারিখ ঘোষণা্ না হলে বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন সরকার জনগণ এবং পুলিশকে বিভক্ত করার চেষ্টা করছে, তিনি বলেন শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানান তিনি। গতকাল খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানীর উদ্দেশে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন ইমরান খান,এর আগেই সরকার বাতিল করে ইসলামাবাদের ওই জনসভা। স্পর্শকাতর রেড জোনে মোতায়েন ছিল সেনাবাহিনী। কন্টেইনার ফেলে বন্ধ রাখা হয় প্রবেশের পথ। তাই করাচিতে বড় জন-সমাবেশ করেন ইমরান খান।সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, বিরোধীদের গতিরোধের মাধ্যমে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। আবারও অভিযোগ করেন, বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই সরকার। যারা সাঁড়াশি অভিযান আর ধরপাকড়ের মাধ্যমে অস্থিরতা ছড়াচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button