বন্দুক হামলা নিয়ে বাইডেন বললেন ‘যথেষ্ট’ হয়েছে

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে পর পর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসকে আহ্বান জানান, বন্দুক আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখার বিষয়টির সম্প্রসারণ ও অন্যান্য বিষয়গুলো নজরে আনার।
সরাসরি সম্প্রচারিত হোয়াইট হাউজ থেকে এক বক্তৃতায় বাইডেন টেক্সাসের একটি স্কুলে, নিউইয়র্কের একটি মুদি দোকানে এবং ওকলাহোমার একটি মেডিকেল ভবনে হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আরও কত প্রাণ যাবে এতে? তিনি বলেন, ‘আমেরিকায় বন্দুক আইন সংশোধন করুন’।
বাংলাটিভি/জাবেদ



