শ্রীলঙ্কায় সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে একমত বিরোধীদলগুলো

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো।
শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো গতকাল রোববার বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বুধবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর চলমান নজিরবিহীন অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছিল বিরোধীরা।প্রেসিডেন্ট গোটাবায়া পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেকে জানিয়েছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন। এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানান, সব দলকে নিয়ে সরকার গঠনের জন্য তিনি পদত্যাগ করবেন।শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ পার্লামেন্ট নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত না করা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হবেন।
বাংলাটিভি/শহীদ



