আন্তর্জাতিকজনদুর্ভোগদুর্ঘটনা

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

আফ্রিকার উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

বিবিসি জানায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।ফায়ার ফাইটারদের হেলিকপ্টারের সহায়তা নিয়ে বুধবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।বিভিন্ন প্রদেশের ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

সাম্প্রতিক সময়ে উত্তর আলজেরিয়ায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে।এ বছর বিশ্বের অনেক দেশেই উচ্চ তাপমাত্রা ও দাবানলের ঘটনা ঘটছে। ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি দাবানলের মতো ঘটনার বিরুদ্ধে লড়াই করছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button