বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
চক্রান্ত করে লাভ নেই, ক্ষমতায় আসার একমাত্র পথ নির্বাচন : কাদের

আন্দোলনের নামে বিএনপি শুকনো নদীতে জোয়ার আনার চেষ্টা করছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলে। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনেই ফয়সালা হবে কারা বেশি জনপ্রিয়। বিএনপি পরাজিত হওয়ার ভয়ে নাশকতার পথ বেছে নিয়েছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি এখন লাশ ফেলার দুষ্ট চক্রের ষড়যন্ত্র করছে। নাশকতার রাজনীতি পরিহার করে বিএনপিকে জনগণের কাছে যাওয়ার আহবান জানান, এই আওয়ামী লীগ নেতা।
বাংলাটিভি/শহীদ



