বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

চা-শ্রমিকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস

ঐতিহ্যবাহী চা-শিল্পকে রক্ষায়, সরকার শ্রমিকদের সর্বাত্মক পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভিডিও কনফারেন্সে ৪ জেলার চা-শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে একথা বলেন তিনি।  এসময় প্রধানমন্ত্রী শ্রমিকদের বক্তব্যও শোনেন। পরে, চা-শ্রমিকদের ঘর করে দেয়ার এবং স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

বিকেলে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সিলেট-মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন সরকারপ্রধান। এসময়, প্রান্তিক এসব মানুষের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চা-শ্রমিকদের সমস্যাগুলো দূর করতে সরকার কাজ করছে। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেলক্ষ্যে কাজ করে যেতে হবে। এসময় চা-শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, তাদের জন্য ঘর করে দেয়া, স্বাস্থ্যসেবাসহ ও সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে সরকার।

চা শ্রমিকদের টানা দু সপ্তাহের বেশি আন্দোলনের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মুজরি বৃদ্ধি হলে, কাজে ফেরেন শ্রমিকরা। সেসময় চা-শ্রমিকরা তাদের সুখ-দুঃখ ও দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button