আন্তর্জাতিক
ভারতের উত্তর প্রদেশে দেয়াল ধসে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় আবাসিক এলাকার একটি অংশের প্রাচীর ধসে পড়ে, অন্তত ৪ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সকালে, উত্তর প্রদেশের নয়ডার একটি আবাসিক এলাকার এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সেক্টর ২১-এর একটি বড় হাউজিং কমপ্লেক্স ‘জলবায়ু বিহার’-এ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১২ জন শ্রমিককে বুলডোজারের সহায়তায় বের করে আনা হয়েছে।
দেয়াল ধসে শ্রমিক হতাহতের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলা টিভি/ মাসুদ রানা



