আন্তর্জাতিক
ইউক্রেনের জাপোরঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

ইউক্রেনের অধিকৃত অঞ্চল জাপোরঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক লোক। শুক্রবার একটি আশ্রয় শিবিরকে লক্ষ্য করে এ হামলা বলে দাবি করেছেন জাপোরিঝিয়া আঞ্চলিক গভর্নর।
অপরদিকে,জাপোরিঝিয়ায় ভয়াবহ হামলার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছেন এক রুশ কর্মকর্তা । তবে এই হামলাটিতে জড়িত থাকার বিষয়টিও প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
এই অঞ্চলের রাশিয়ান-সমর্থিত প্রশাসনের কর্মকর্তা, এক টেলিগ্রামে জানিয়েছেন কিয়েভ রাশিয়ান সেনাদের ওপর হামলা করছে। তারা একটি জঘন্য উস্কানির আশ্রয় নিয়েছে। তিনি দাবি করেন,ইউক্রেনীয় যোদ্ধারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।
সূত্র: আল-জাজিরা
বাংলা টিভি / বুলবুল



