ন্যাটোয় যোগ দিতে ইউক্রেনের তোড়জোড়

ইউক্রেন অধিকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতেই ক্ষুব্ধ ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে মরিয়া প্রচেষ্টা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ সামরিক জোটের সদস্য হওয়ার জন্য আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন,যত দ্রুত সম্ভব ন্যাটোয় যোগদানের জন্য ইউক্রেনের আবেদনে সই করার মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি। তিনি আরও বলেন,একে অপরকে বিশ্বাস করি আমরা,একে অপরকে সাহায্য করি এবং একে অপরকে রক্ষা করি। এটাই জোট।
উল্লেখ, গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দোনেৎস, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া এই ৪ অঞ্চলকে নিজেদের সাথে যুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা ইউক্রেনের এসব অঞ্চল রাশিয়ার ভুখন্ডে অন্তভুক্তির ঘোষণা দেন।
সুত্র- আল জাজিরার।
বাংলা টিভি / বুলবুল



