আন্তর্জাতিক

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান রুশ দখলমুক্ত : প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান রুশ দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। সাম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের যে চারটি অঞ্চল দখলে নিয়েছে এ শহরটি সেখানেই অবস্থিত। রাশিয়া ইউক্রেনের এই চারটি অঞ্চলে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিক অন্তর্ভূক্তির ঘোষণা দেয়ার পর সেখানে উভয়পক্ষে চূড়ান্ত লড়াই চলছিল। ইউক্রেনীয় বাহিনী মরনপণ লড়াইয়ে নামে।

এক্ষেত্রে লিম্যান দখলমুক্ত করা ইউক্রেন বাহিনীর প্রথম বিজয়। এরি মধ্যে ইউক্রেনের সেনাবাহিনী লিম্যানে প্রবেশের কথা জানিয়েছে দেশটির প্রশাসন।

জেলেনস্কি তার রোববারের সান্ধ্য ভাষণে বলেছেন, আমাদের সেনাবাহিনীর সফলতা কেবল লিম্যানেই সীমিত থাকবে না। এর আগে তিনি সপ্তাহের মধ্যে দনবাস অঞ্চলের আরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছিলেন ভলোদমির জেলেনস্কি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button