আন্তর্জাতিক

দাঙ্গায় ইকুয়েডর কারাগারের ১৫ বন্দি নিহত

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এতে  আহত হয়েছে বহু মানুষ।  দেশটির কারাগারের ব্যবস্থাপনার এক মুখপাত্র জানান,সোমবার লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।

এদিকে, কোটোপ্যাক্সির গভর্নর ওসওয়ালদো কোরোনেল জানিয়েছেন, কারাগারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে কারাগারে দাঙ্গায় এ পর্যন্ত প্রায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে।

এ ঘটনায় মাদক পাচারের রুট নিয়ে বিভিন্ন গ্যাংয়কে দায়ী করেছে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো। উল্লেখও, দেশটিতে কিছুদিন পর পরই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটতে দেখা যায়।

সুত্র- বিবিসির।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button