আন্তর্জাতিক

সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আস্তানায় পুতিন

নতুন জেনারেল নিয়োগ দেয়ার পর থেকেই গোটা ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। গত কয়েক দিনে রাজধানী কিয়েভসহ বড় বড় শহর গুলোতে কয়েকশো ক্ষেপণাস্ত্র আঘাত করেছে রাশিয়া।

হামলার তিব্রতায় কার্যত অচল হয়ে পড়েছে ইউক্রেনের বড় শহরগুলো। গ্যাস, পানি, বিদ্যুৎসহ নানা সংকটে এখন জর্জরিত শহরগুলো।

যুদ্ধের মাঝে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো নিয়ে সিআইএস গঠিত ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়া’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই সফর পুতিনের নতুন কোন যুদ্ধ কৌশলের অংশ কিনা তা নিয়ে দানা বেঁধেছে নানা জল্পনার।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button