আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ১১

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

ইউক্রেনের কাছে অবস্থিত ওই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১৫ অক্টোবর) এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় দুই ব্যক্তি ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা একটি দলের ওপর গুলি চালায় বলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে।

হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button