আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা হবে না, অব্যাহত থাকবে মানবিক সহায়তা: ইসরায়েল

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে না ইসরায়েল তবে ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।  বুধবার ইউরোপীয় রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে গ্যান্তজ এই মন্তব্য করেছেন বলে তার মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

কিয়েভের বাহিনীকে শক্তিশালী করতে ইসরায়েল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরায়েল সম্পর্কে মারাত্মক অবনতি হবে বলে মস্কোর হুঁশিয়ারির দুই দিনের মাথায় ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই মস্কোর সাথে সু’ সম্পর্ক রক্ষায় সূক্ষ্ম কূটনৈতিক পথে চলছে ইসরায়েল। প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখতে ইসরায়েলের রুশ সহযোগিতা প্রয়োজন। সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে ।

ইসরায়েলি কর্মকর্তারা রাশিয়ায় বিপুলসংখ্যক ইহুদির বসবাসের কারণে মস্কোর সাথে সম্পর্ক রক্ষায় জোর দিয়েছেন।ইউরোপ-আমেরিকা যখন আট মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রকাশ্যে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে, তখন ইসরায়েলি অবস্থান ইউক্রেনকে ক্ষুব্ধ করে তুলেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একজন ইহুদি। তিনি রুশ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় বারবার ইসরায়েলের সমালোচনা করেছেন। তবে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে ইসরায়েলের ‘প্রায় নিরপেক্ষ’ থাকার নীতি থেকে সরে রাশিয়ার নিন্দা জানানোয় মস্কো ক্ষুব্ধ হয়েছে

বাংলা টিভি/হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button