আন্তর্জাতিক
তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং। রোববার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তাকে পার্টির প্রধান হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।
এ সময় সিপিসি’র নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির অন্য ছয়জন সদস্য পদমর্যাদার ক্রম অনুসারে শি জিনপিংয়ের সঙ্গে মঞ্চে ওঠেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শি জিনপিং সাংবাদিকদের বলেন,বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।কমিউনিস্ট পার্টি এবং মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।



