আন্তর্জাতিক

ঋষি সুনাক হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

সব ঠিক থাকলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।

যুক্তরাজ্যে বার্তা সংস্থা বিবিসি বলছে, এরই মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৫০ শতাংশ এমপির সমর্থন আদায় করে নিয়েছেন। ফলে তিনি এখন বলতে পারেন,পার্লামেন্টে তার প্রতি দলের সমর্থন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলে সকাল থেকেই ঋষির প্রতি এমপিদের সমর্থন ক্রমেই বাড়তে থাকে ঋষি সুনাকের  সম্ভাবনা।

এরই মধ্যে ১৭০ জনের বেশি নেতা প্রকাশ্যে সাবেক এ অর্থমন্ত্রীকে সমর্থন করেছেন। এ নিয়ে গত ছয় বছরের মধ্যে পাঁচজন দেশটির সরকার প্রধানের চেয়ারে বসতে চলেছেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button