রাজধানী

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানকালে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৯৯১ পিস ইয়াবা, ১২২ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button