প্রধানমন্ত্রীসরকার

অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্র পথ নিরাপদ রাখতে হবে: প্রধানমন্ত্রী

অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্র পথ নিরাপদ রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্রে পথে হয়।সমুদ্রের অপার সম্ভাবনা উপলব্ধি করে সরকার সামুদ্রিক খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (৭ডিসেম্বর) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২’উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন,বাংলাদেশ কখনোই যুদ্ধ চায় না।যেকোনো যুদ্ধই জাতির জন্য ক্ষতিকর।বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করা সম্ভব।শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button