আন্তর্জাতিক

ব্রাজিলে কংগ্রেস-প্রেসিডেন্ট ভবনে বিরোধীদের হামলা, গ্রেফতার কয়েক শ

জিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকাল রোববার (৮ জানুয়ারি) হামলা চালিয়েছে। তবে এ হামলার পর বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টেও হামলা চালায় কট্টর ডানপন্থী সমর্থকরা। তারা প্রেসিডেনশিয়াল প্যালেসও ঘিরে রাখে। সেই সময় তারা ব্রাজিলের গায়ে পতাকা জড়িয়ে ছিল। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গত অক্টোবরে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কাছে নির্বাচনে হেরে যান। তবে তার সমর্থকরা এই হার মেনে নিতে অসম্মতি জানায় এবং তারা সামরিক উত্থানের আহ্বান জানিয়ে লুলার পদত্যাগ দাবি করে।

বিবিসির ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের এডিটর ভেনেসা বুশলুটার বলেন, লুইজ ইনাসিও লুলা ডা. সিলভা যিনি লুলা নামেই বেশি পরিচিত তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সপ্তাহখানেক পরই ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ হলো।

ব্রাজিল গভীরভাগে বিভক্ত একটি দেশ এবং কংগ্রেসে হামলার ঘটনা একটি নাটকীয় প্রতীক, যা দিয়ে বোঝা যায়। কিছু ব্রাজিলিয়ান কতটা মরিয়া হয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে। যেগুলো তাদের মতে আর তাদের প্রতিনিধিত্ব করে না।

লুলা এই হামলার ঘটনাকে ‌‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দাঙ্গাকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন।

বিদ্বেষপূর্ণ এবং তিক্ত প্রচারণার মাধ্যমে গত ৩০ অক্টোবরের নির্বাচনে কট্টর ডানপন্থী প্রার্থী বলসোনারোকে খুব কম ভোটের ব্যবধানে হারিয়েছেন লুলা। এর একদিন পর ৩১ অক্টোবর বলসোনারোর সমর্থকেরা দেশব্যাপী ট্রাকে করে রাস্তা অবরোধ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button