রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২ হাজার ৮৮৯ পিস ইয়াবা, ৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেন্সিডিল, ১৬৫ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট খবর

Back to top button