আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা: প্রায় সব যাত্রীর প্রাণহানি

নেপালে পোখারায় ভয়াবহ প্লেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।

দুর্ঘটনার সময় প্লেনটিতে মোট ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ জন বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার,একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।

দুর্ঘটনাস্থলে এখনও অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button